• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঘনিষ্ঠ দৃশ্যে প্রশংসিত অভিনেত্রী কিয়ারা আদভানি

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:৪৫
আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:৪৫

96333293

ঘনিষ্ঠ দৃশ্যে প্রশংসিত অভিনেত্রী কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বলিউড তারকা অভিনেত্রী কিয়ারা আদভানি। তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এই সিনেমায় সুপারস্টার যশের সঙ্গে লাগামছাড়া ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন কিয়ারা। বিশেষ করে ‘তবাহী’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের মুখে পড়েন এই সুন্দরী নায়িকা। দর্শকের একাংশের অভিযোগ, যশের সঙ্গে মাত্রাতিরিক্ত খোলামেলা দৃশ্যে দেখা গেছে তাকে।
তবে এই কটাক্ষ নিয়ে এত দিন নীরব ছিলেন কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। শনিবার সিনেমার ঝলক প্রকাশের পরেই মুখ খুললেন তিনি।
স্ত্রীকে প্রকাশ্যে প্রশংসায় ভরালেন সিদ্ধার্থ। ছবিতে যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা চলছে, তখনই স্ত্রীর পাশে দাঁড়িয়ে প্রশংসা করলেন তিনি। গতকাল রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিদ্ধার্থ লিখেছেন, কিয়ারার পরিশ্রম, নিষ্ঠা এবং আবেগ বড়পর্দায় স্পষ্ট ধরা পড়বে।
তিনি আরও লেখেন, “তোমার পরিশ্রম, লড়াই আর আবেগ সবটাই বড় পর্দায় ফুটে উঠবে। এটা তোমার সেরা কাজগুলোর একটি হতে চলেছে । গীতু মোহনদাস, যশ, তুমি এবং গোটা টিম যে জাদু তৈরি করেছ, তা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ‘টক্সিক’ টিমকে শুভেচ্ছা। ২৬ অগস্টের অপেক্ষায় আছি।”
‘তবাহী’ গানটি প্রকাশের পরে এমন খবরও ছড়িয়েছিল, কিয়ারার ওপর নাকি অসন্তুষ্ট সিদ্ধার্থ। তাই তিনি নীরব। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন এই অভিনেতা।
গত শনিবার বেঙ্গালুরুতে ‘টক্সিক’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে কিয়ারাকে ঘিরে হওয়া সমালোচনার জবাব দেন যশও। তার বক্তব্য, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। ছবিতে অভিনেত্রীর কাজ আরও অনেক বেশি নজর কাড়বে।
যশ বলেন, ‘একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। মানুষ শেষ পর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।’
আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com