• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাহ্নবী কাপুরের ছবি পর্নোগ্রাফি সাইটে!

প্রকাশ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ১২:৫৩
আপডেট: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ১২:৫৩

987569

জাহ্নবী কাপুরের ছবি পর্নোগ্রাফি সাইটে!

বিনোদন ডেস্ক

বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুরও বিখ্যাত প্রযোজক। ফলে ছোট থেকেই ক্যামেরার সামনেই বড় হয়েছেন তিনি। তারকাকন্যা হিসেবে জীবনে যেমন মধুর স্মৃতি ছিল, তেমনি খারাপ অভিজ্ঞতাও ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, মাত্র ১০ বচর বয়সেই পর্নোগ্রাফি সাইটে ফাঁস হয়েছিল তার ছবি। কিশোরী বয়সে এমন ঘটনায় কোন পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে, এত বছর পর সেটাই জানালেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি জাহ্নবীর হলেও তাতে কারসাজি করা হয়েছিল। অর্থাৎ অন্য একটি ছবিতে তার মুখ লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে স্কুলেও হেনস্থা হতে হয়েছে তাকে।

অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই আমি ক্যামেরার সামনে। সেটা নতুন কিছু না। আমাকে ও আমার বোনকে দেখলেই ছবি তুলতে ছুটে আসত আলোকচিত্রীরা। চতুর্থ শ্রেণীতে পড়ি তখন। স্কুলে কম্পিউটার ক্লাসে ঢোকা মাত্রই স্ক্রিনে আমার ছবি নিয়ে হাসাহাসি করতে শুরু করে সহপাঠীরা। শরীরে কেন এত লোম, সেই নিয়ে ঠাট্টা-তামাশা চলে। আমাকে যেন অন্য নজরে দেখা শুরু করল সকলে।’

জাহ্নবী বলেন, লোকে ওইসব ছবি সত্যি ভাবত। সেটা আমার কাছে যেন আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বহুদিন শরীর নিয়ে খুব অস্বস্তিতে ছিলাম।

তবে সেই সময়কে পেছনে ফেলে বর্তমানে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করছেন শ্রীদেবীকন্যা। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মধ্য দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের পর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com