• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারকাদের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই

প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩ ৪:৩৭
আপডেট: শনিবার, ১৩ মে, ২০২৩ ৪:৩৭

9666366

তারকাদের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই

বিনোদন ডেস্ক

তারকাদের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। কোথায় তারা সময় কাটাচ্ছেন, তা জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। এখন অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মুহূর্তে তারকাদের খবর নিতে পারেন সবাই।

এই যেমন- গত ১১ মে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক ওয়ালে দেখা গেল তেমনই একটা ছবি। নদীর মধ্যে নৌকায় ধারণ করা সে স্থিরচিত্রে দেখা যায় একগুচ্ছ তারকাকে। এদের মধ্যে ছিলেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, এলিটা, তৌসিফ মাহবুব, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীনসহ আরও অনেকে।

ছবিটির সঙ্গে ফারুকী ক্যাপশনে লেখেন, ‘আদনান আল রাজীবের অসাধারণ জন্মদিন উদযাপন করেছে এক অপরিচিত জন।’ছবিটি পোস্ট করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ফারুকীর ক্যাপশনের সূত্র ধরেই অনেকের প্রশ্ন জাগে, কে এই অপরিচিত মানুষ? তবে অনেকেই ভাবছেন, গত ১১ মে আদনান আল রাজীবের জন্মদিনের বিশেষ এই আয়োজন করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কারণ শোবিজে অনেকদিন ধরে গুঞ্জন আছে, প্রেম করছেন মেহজাবীন ও রাজীব।

এমন ভাবনার পেছনে বেশকিছু কারণও আছে। আদনান আল রাজীবের জন্মদিনে একটি ছবি দিয়ে ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘শুনেছি আকাশের সীমা রয়েছে। সেই আকাশ হোক তোমার দৃষ্টিকোণ। শুভ জন্মদিন।’

সেখানে মন্তব্য করেছেন খোদ আদনান আল রাজীব। তিনি লেখেন, ‘তুমি আমার আকাশ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে এভাবেই অনুপ্রাণিত করো যেভাবে আগেও করেছ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com