• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ১০:২৩
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ১০:২৩

Capture 54

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই।গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের বাসায় তার মৃত্যু হয়েছে। দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন মাসুম বাবুল। ভারতের এক হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খায় তার পরিবার।
সোমবার রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় মাসুম বাবুলের মরদেহ। নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। 
মাসুম বাবুল অসুস্থ হওয়ার আগে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’–এ কাজ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com