• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালো কাজের কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই: ফারুকী

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬ ১:৫৫
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১:৫৫

96598530

ভালো কাজের কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই: ফারুকী

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পদ ছাড়ার পর থেকে নানামুখী সমালোচনার শিকার হচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (৭ জুন) নিজের ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে সরকারে যোগ দেওয়া এবং পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে হওয়া বিভিন্ন প্রোপাগান্ডা নিয়ে মুখ খুলেছেন তিনি।

পোস্টে তিনি জানিয়েছেন, যেকোনো ভালো কাজের জন্য খেসারত দিতে হয় জেনেই তিনি সরকারের দায়িত্বে এসেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি তাঁর ভাবনার চেয়েও বেশি ভয়ংকর।

ফারুকী লেখেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই।’

সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে বিভিন্ন মহলে চলমান সমালোচনার ইঙ্গিত করে ফারুকী সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই মানুষগুলা জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই, অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হবে আমার? এটাই কাফফারা।’

নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন, কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচার তাকে তার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। বরং তার বিরুদ্ধে ওঠা সমালোচনাই প্রমাণ করে তিনি সঠিক পথে এগোচ্ছেন বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে ফারুকীর ভাষ্য, ‘যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমত করতে পারছি।’

সবশেষে সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা লেখেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com