• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হলেন শ্বেতা সারদা

প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৮:৩০
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৮:৩০

988885 1

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হলেন শ্বেতা সারদা

বিনোদন ডেস্ক

এবারের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হয়েছেন শ্বেতা সারদা। রবিবার (২৭ আগস্ট) রাতে মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। শ্বেতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়।

এছাড়া দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।

আগামী ৭২ তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা।

ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা সারদা। বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্ন-পূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা।

এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস, ইত্যাদি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com