• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুক্তির অপেক্ষায় রয়েছে মিমের আরও একটি সিনেমা

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১

96665920 1

মুক্তির অপেক্ষায় রয়েছে মিমের আরও একটি সিনেমা

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলতি বছরের ঈদে ‘মালিক’ সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এ ছবিতে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেন তিনি। এর মাধ্যমে প্রায় তিন বছর পর বড় পর্দায় হাজির হন মিম। যদিও ‘মালিক’ খুব একটা চমক দেখাতে পারেনি দর্শক মহলে। পাশাপাশি ব্যবসা সফলতায়ও ছিল পিছিয়ে। তবে বরাবরই মিমের অভিনয় ও উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। এরপর পরই ‘লাইফলাইন’ ওয়েব ফিল্ম নিয়ে হাজির। এতে একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মিমকে।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মিমের আরও একটি সিনেমা। নাম ‘দিগন্ত ফুলের আগুন’। এটি শহীদজায়া পান্না কায়সারের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র। যার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো’ থেকে অনুপ্রাণিত। এ ছবিরও প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিম। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে, মিমের হাতে কমপক্ষে আরও অর্ধ ডজন ছবির প্রস্তাব রয়েছে। তবে এক্ষেত্রে বেশ বুঝেশুনে পথ চলছেন তিনি। অপেক্ষা করছেন মনের মতো স্ক্রিপ্ট, চরিত্র ও নির্মাণের।

মিম বলেন, নিত্য নতুন ছবির প্রস্তাব হরহামেশাই থাকে। কিন্তু আমি এখন আসলে সব ধরনের কাজ করতে চাই না। নিজেকে প্রমাণের সুযোগ থাকবে এমন গল্প ও চরিত্রে কাজ করতে চাই। সেই অপেক্ষাতেই আছি। তাছাড়া, নিজেকে প্রস্তুত করছি। নিয়মিত জিম চলছে। ডায়েট চলছে। নিজেকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত রাখছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com