• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাশমিকার ভাইরাল ভিডিও নিয়ে কঠিন পদক্ষেপ নিলেন পুলিশ

প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ১১:০২
আপডেট: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ১১:০২

6278CD2B 801C 42BE B414 0CBE556C0E36

রাশমিকার ভাইরাল ভিডিও নিয়ে কঠিন পদক্ষেপ নিলেন পুলিশ

বিনোদন ডেস্ক

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এর মাঝেই বিষয়টি নিয়ে কঠিন পদক্ষেপ নিলো দেশটির সরকার। এবার রাশমিকার পাশে দাঁড়িয়েছে দিল্লি পুলিশ।

শুধু তাই নয়, ইতোমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দিল্লি পুলিশের পক্ষে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিয়ে দিল্লি পুলিশ জানায়, রাশমিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে। এ ঘটনায় তদন্তও শুরু করা হয়েছে।

এর আগে দিল্লির মহিলা কমিশন এই বিষয়ে দ্রুত পদক্ষেপের আহ্বান জানায়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় অভিনেত্রী রাশমিকার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে।

ভিডিওটি আসলে নায়িকা রাশমিকার নয়, ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে। এটা মূলত জারা প্যাটেল নামের এক ব্রিটিশ-ইন্ডিয়ান তরুণীর ভিডিও। সেখানেই রাশমিকার মুখটিকে এমনভাবে বসানো হয়েছে, যেটা দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে।

প্রসঙ্গত, ‘পুষ্পা’ ছবির পর থেকেই ভারতীয় বিনোদুনিয়া শোরগোল ফেলে দিয়েছেন রাশমিকা মান্দানা। এরপর বলিউডের বিগ বাজেট বহু প্রতীক্ষিত ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রস্তাবও আসে তার কাছে। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন তিনি। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবির একটি গান। এতে রণবীর-রাশমিকার চুম্বন দৃশ্য ঝড় তুলেছে অনলাইন দুনিয়ায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com