• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুক্মিণীর হান্ড্রেড পার্সেন্ট লাভ জিৎ!

প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৮:৫৩
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৮:৫৩

96663696 4 1

রুক্মিণীর হান্ড্রেড পার্সেন্ট লাভ জিৎ!

বিনোদন ডেস্ক

আগামী ১১ আগস্ট সিনেমা হলে আসছে বহু প্রতিক্ষীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ইতোমধ্যেই সামনে এসেছে ট্রেলার। ব্যোমকেশের রূপে বেশ চমকই দিয়ে গেলেন দেব। বোঝা যাচ্ছে, বেশ বড় স্কেলে বানানো হয়েছে এই সিনেমা। এতে সত্যবতীর চরিত্রে দেখা মিলেছে রুক্মিণী মৈত্রের। আর অজিত হয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। আপাতত জমিয়ে চলছে প্রচার।

আর ব্যস্ত শিডিউলের ফাঁকে কফি ব্রেকের সময় শুক্রবার (৪ আগস্ট) লাইভে এলেন দেব আর রুক্মিণী। ছবি মুক্তির আগে একটু আড্ডা অনুরাগীদের সঙ্গে। প্রথমটা খুনসুটি দিয়ে শুরু হলেও, ছবি নিয়ে অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গেল দুজনকেই। তবে সবচেয়ে যা সকলের মনে ধরেছে তা হলো রুক্মিণীর মুখে দেবের প্রশংসা। যদিও মাঝে একটু ‘নিন্দাও’ করে নেন।

ছবিতে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে পরিচালক বিরসা দাসগুপ্তর ঢালাও প্রশংসা রুক্মিণীর মুখে। জানালেন, এত ধীরস্থির পরিচালক নাকি দেখেননি। সেটে কখনও চিৎকার করতেন না বিরসা, যা খুবই বিরল ঘটনা পরিচালকদের মধ্যে। নিজের টিমেরও খুব প্রশংসা করেন।

এরপর দেবের কথা উঠতেই বলেন, ‘দেব সবসময়ই খুবই সাপোর্টিভ সহ-অভিনেতা। ওর সঙ্গে যারা কাজ করেছে সবাই এ কথা বলে। তবে আমাকে একটু বকাবকি করে। আমি অন্যদের সঙ্গে কাজ করলে বরং একটু বেশি রিল্যাক্স থাকতে পারি।’

তাতে দেব থামিয়ে দিয়ে বলে ওঠেন, ‘তার মানে তুমি জিতের সঙ্গে বেশি আরামে কাজ করেছ?’ তার তাৎক্ষণিক জবাব, ‘অবশ্যই জিৎ হলো হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ লাভ।’ দেবেও অবশ্য এ কথায় হাত দিয়ে লাভের ইশারাই করলেন।

রুক্মিণী আরও বলেন, “দেব আমাকে যেমন চ্যাম্পে খুব গাইড করত। এটা করো ওটা করো বলত। তবে দ্বিতীয় ছবি ‘ককপিট’ থেকেই আমাকে আমার মতো ছেড়ে দিয়েছে। যেটা খুব ভালো। এবার যেমন সত্যবতীর দ্বিতীয় সিনের শুট করার পর আমাকে বলেছিল, মানুষ তোমাকে ভালোবেসে ফেলবে। জানি না এটা ওর ভালোবাসার জন্য না আমাকে এতদিন ধরে দেখছে বলে। তবে আমারও ক্যারিয়ারের সবচেয়ে ভালোলাগার চরিত্র সত্যবতী।”

দেব দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমার মনে হয় এই ছবিটা উপভোগ করতে সবাইকে হলে আসতে হবে। টিভিতে বা মোবাইলে দেখে সেই মজা আসবে না। বাচ্চাদেরও নিয়ে আসুন সঙ্গে করে। বাচ্চারা যাতে দেখতে পারে সেদিকটা মাথায় রেখেই আমরা কিন্তু বানিয়েছি।’

ব্যোমকেশের পাশাপাশি রুক্মিণীকে দেখা যাবে ‘বিনোদিনী’ আর জিতের বিপরীতে ‘বুমেরাং’ ছবিতে। আর দেবের ‘বাঘা যতীন’ মুক্তি পাবে দুর্গাপূজায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com