• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘লাভ টেস্ট’ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা!

প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৮
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৮

966325870 2

‘লাভ টেস্ট’ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দেড় যুগ আগে মডেল হিসেবে পা রাখেন তিনি শোবিজে। এরপর কাজ করে যাচ্ছেন নিয়মিতই নাটক-টেলিছবিতে। তার অনেক নাটকই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতায় প্রভা নিজেকে গড়েছেন দক্ষ অভিনেত্রী হিসেবে। সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন এখনও।

সেই ধারাবাহিকতায় গতকাল শেষ করেছেন আরও এক নাটকের শুটিং। এর নাম ‘লাভ টেস্ট’। ২২ ফেব্রুয়ারি থেকে উত্তরার দোলনচাঁপা শুটিং হাউসে এ নাটকের দৃশ্যায়ন হয়েছে। সেটে গিয়ে দেখা গেল বেশ আয়োজন করে চলছে নাটকের শুটিং। এ নাটকে নতুন আমেজের একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন জাহের আলভী।

নাটকের গল্প ও চরিত্র নিয়ে কিছু বলতে নারাজ অভিনেত্রী প্রভা। দর্শকের জন্য সেটি সারপ্রাইজ হিসেবে রাখতে চান। তবে তিনি বলেন, ‘প্রতিটি নাটকেই নতুন নতুন চরিত্রে কাজের অভিজ্ঞতা হয়। এ নাটকেও হয়েছে।’

নাটকটি রচনা করেছেন এনডি আকাশ। পরিচালনা করেছেন ফাহিম হাসান মনির। পরিচালক জানান, শিগগিরই নাটকটি প্রচারে আসবে।

২০০৫ সালের দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের পর নাটকেও সফল হন। মাঝে বেশ কয়েকবার তার সিনেমায় অভিনয়ের কথাও শোনা যায়। নিয়মিত না হলেও এখনও মাঝেমধ্যে টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে।

সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে স্ট্যাটাস দিয়ে তিনি আলোচনার জন্ম দিয়েছেন। সেখানে তার অতীতে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন। সেই সঙ্গে তার জীবনের এসব তথ্য নিয়ে ভুল সংবাদ না ছড়াতেও সবাইকে অনুরোধ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com