• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাকিবের মায়ের সঙ্গে বীরের জন্মদিনে কেক কাটছেন বুবলী

প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৪:৩৫
আপডেট: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৪:৩৫

96698569

শাকিবের মায়ের সঙ্গে বীরের জন্মদিনে কেক কাটছেন বুবলী

জনতার আওয়াজ ডেস্ক
চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল কাল। আর জন্মদিনের দিন শাকিবের গুলশানের বাসায় দেখা গেল বুবলীকে।

এর আগে, দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেত্রী। ছেলেকে উদ্দেশ করে ভিডিওজুড়ে মা ও সন্তানের ভালোবাসা, টান এবং অনুভূতির কথা তুলে ধরেছেন বুবলী। এ সময় সন্তান বীরের জন্মের সময়কার এবং পরবর্তী সময়ের ছবি-ভিডিও দিয়েছেন নায়িকা।

এদিকে, ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব খান নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন। বুবলীর পোস্ট করা ছবিতে সেসব দেখা যায়। শুধু তাই না, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদীর সঙ্গে কেক কাটেন শেহজাদ। পাশে ছিলেন বুবলী।

হয়তো শাকিবও ছিলেন কিন্তু বুবলীর ফ্রেমে আসেননি তিনি। আরেকটি ছবিতে দেখা যায় শাকিবের গুলশানের বাসার সেই চেয়ারে বসে আছেন শেহজাদ খান বীর। টেবিলে রাখা কেক।

ছেলে বীরের জন্মদিনের কারণেই অনেকদিন পর শাকিবের বাসায় দেখা গেল বুবলীকে। ছেলে বীরের জন্মদিন আয়োজন ও পালন নিয়ে বুবলী লিখেছেন, আজকের বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত, আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যেভাবে আপনারা শেহ্জাদ কে ভালোবাসা দিয়ে আজকে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন! অসংখ্য ধন্যবাদ! এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।

মাদরাসার ছাত্রদের নিয়ে যা বললেন জয়া আহসানমাদরাসার ছাত্রদের নিয়ে যা বললেন জয়া আহসান
অনেকেই এই ছবির নিচে শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বুবলীকে শুভ কামনাও জানিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা। আর ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। যদিও শাকিবের সিনেমা নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বুবলী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com