• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাকিরার পোশাকে ব্যতিক্রমী ডিজাইন, তুললেন ঝড়!

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৩:২০
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৩:২০

96333326 4

শাকিরার পোশাকে ব্যতিক্রমী ডিজাইন, তুললেন ঝড়!

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনার শীর্ষে রয়েছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। বিশ্বকাপ আমেজের এমন সময়ে নিজের কিছু নতুন গ্ল্যামারাস ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন এই শিল্পী।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে থিম সং, ফাইনালের জমকালো আয়োজন ও তারকাদের অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা। আর সেই আলোচনার অন্যতম কেন্দ্রে রয়েছেন লাতিন পপ তারকা শাকিরা।

মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি, যা প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলোতে শাকিরাকে দেখা যায় একেবারেই ভিন্নধর্মী গ্ল্যামারাস সাজে। তিনি পরেছিলেন বর্ণিল ও ব্যতিক্রমী নকশার করসেট ধাঁচের একটি টপস এবং তার সঙ্গে মানানসই ফিটিং প্যান্ট। উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই সংগীতশিল্পী। খোলা দীর্ঘ সোনালী চুল, আত্মবিশ্বাসী অভিব্যক্তি এবং স্টাইলিশ উপস্থিতি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক দুটি বড় ঘোষণার মধ্যেই শাকিরার এই নতুন লুক সামনে এলো। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিগুলো নিয়ে আলোচনা আরও বেড়েছে। ফেসবুকের মন্তব্য ঘরে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ তার ফ্যাশন সেন্সের প্রশংসা করছেন, আবার কেউ মুগ্ধ হয়েছেন তার ফিটনেস ও উপস্থিতি দেখে।

সম্প্রতি নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের সঙ্গে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা ফুটবল বিশ্বকাপের ফাইনালেও থাকছেন শাকিরা। জানা গেছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফটাইম শোতে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন তিনি। এই বড় আয়োজনকে ঘিরেই যেন নতুনভাবে আলোচনায় উঠে এল তার গ্ল্যামারাস উপস্থিতি।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক বহুদিনের। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে তিনি বরাবরই অন্যতম জনপ্রিয় পারফর্মার হিসেবে পরিচিত। বিশেষ করে ২০১০ বিশ্বকাপের বিখ্যাত গান ‘ওয়াকা ওয়াকা’ আজও ফুটবলপ্রেমীদের কাছে বিশেষভাবে স্মরণীয়। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন এই আন্তর্জাতিক তারকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com