• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুটিংয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আইটেম ডান্সার নোরার

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ৪:৩৪
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ৪:৩৪

966969 1

শুটিংয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আইটেম ডান্সার নোরার

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম ডান্সার নোরা ফাতেহি। হিন্দি, তেলুগু, মালায়ালাম, তামিল সিনেমার গানে ‘দিলবার গার্ল’ খ্যাত এই তারকার পারফরম্যান্স ঝড় তোলে দর্শক হৃদয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নোরা তার ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিংয়ের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করেছেন। সহ অভিনেতার সঙ্গে চুলোচুলি পর্যন্ত করেছেন নোরা ফাতেহি। বাংলাদেশে শুটিং করতে এসে এই অভিজ্ঞতা হয় তার। সম্প্রতি কপিল শর্মার শোয়ে এই বিষয়ে কথা বলেছেন তিনি। তার প্রথম সিনেমা ‘রোর: টাইগ্রেস অফ দ্য সুন্দরবনস’। সেই সিনেমার শুটিং সেটেই নোরা ও তার সহ অভিনেতা একে অপরকে কষিয়ে থাপ্পড় মারেন। নোরা জানান, জঙ্গলে সিনেমার শুটিং চলছিল।

এ সময় সহঅভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেন। সেই জন্য নোরা রেগে গিয়ে কষিয়ে এক থাপ্পড় দেন সহ অভিনেতাকে। এরপরই দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। নারী বলে তাকে ছেড়ে দিতে নারাজ অভিনেতা। নোরাকে পালটা থাপ্পড় মারেন সিনেমার নায়ক। এরপর একে অপরের চুল ধরে টানাটানিও করেন। ইউনিটের অনেকেই এগিয়ে এসে হস্তক্ষেপ করেন। তবুও উত্তপ্ত পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে গিয়েছিল। এদিকে সম্প্রতি নোরা পাপারাৎজ্জিদের ছবি তোলার কায়দা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। শরীরের বিশেষ অঙ্গে ক্যামেরায় ফোকাস করেন বলে অভিযোগ তার। যে কোনও অনুষ্ঠানেই মহিলাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানোর অনুরোধ করেন পাপারাৎজ্জিরা। এমনভাবে ক্যামেরা ফোকাস করা হয় যা ভীষণই অস্বস্তিকর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com