• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংসার ভাঙার কারণ জানালেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি

প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৩
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৩

9600002356

সংসার ভাঙার কারণ জানালেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি

একাধিক বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বর্তমানে সংসার করছেন তৃতীয় স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে। কিন্তু বিয়ের পিঁড়িতে বসেছেন বছর হয়ে গেলেও নেটিজেনদের মন্তব্য পিছু ছাড়ছে না এই গায়িকার।

আজও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার কাছে জানতে চান পূর্বের সংসার ভাঙার কারণ। এ নিয়ে এতদিন চুপ থাকলেও শনিবার (১০ সেপ্টেম্বর) মুখ খুললেন। নিজের ফেসবুক থেকে লাইভে এসে বলে দিলেন সব। জানালেন, সম্পর্কে ঘাটতি থাকায় আলাদা হয়েছেন তারা।

ন্যানসি বলেন, ‘আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা। তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন— এমনটা অনেকে ভাবছেন। তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘদিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন।’

এর আগে একবার ন্যানসি নেট দুনিয়ায় জানিয়েছিলেন, তৃতীয় স্বামীর সংসারে ভালো নেই তিনি। বিষয়টি সংবাদমাধ্যমেও এসেছিল সেসময়। এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।’

২০০৬ সালে আবু সাঈদ সৌরভ নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ন্যানসি। তার বড় কন্যা রোদেলার পিতা সৌরভ। সৌরভের সঙ্গে ঘর ভেঙে গেলে তিনি বিয়ে করেন জায়েদকে। জায়েদ-ন্যানসির ঘরে রয়েছে নায়লা নামের এক কন্যাসন্তান। গত বছর আলাদা হয়ে যান জায়েদ-ন্যানসি। এর কিছু দিন পর মেহেদীকে ভালোবেসে বিয়ে করেন এই গায়িকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com