• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতু নিয়ে তাদের গান

বিনোদন প্রতিবেদক আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড়-পদ্মা সেতু। অনেক স্বপ্ন ও গৌরবের সেতুটি অবশেষে চালু হচ্ছে নানা চড়াই-উতরাই পেরিয়ে। যেখানে মিশে আছে দেশের ১৮ কোটি মানুষের...

বিস্তারিত পড়ুন

দোপাট্টারই দেখা নেই পুরো ভিডিওতে

বিনোদন প্রতিবেদক গানের নাম, ‘দোপাট্টা’। এ দিকে, সেই দোপাট্টারই দেখা নেই পুরো ভিডিওতে! তাতেই হাসির খোরাক হয়ে দাঁড়াল ‘যুগ যুগ জিয়ো’ ছবির এই নতুন গানটি। দর্শক দেখছেন। হাসছেন। এবং নেটমাধ্যম...

বিস্তারিত পড়ুন

সন্তানের অপেক্ষায় সোনম

বিনোদন প্রতিবেদক গোলাপি আভা, সাদা ঝালর উড়ছে। সাটিনের পোশাক। তার উপরে জড়োয়া আর মুক্তোর কারুকাজ। পোশাকের কিছু অংশ এমন ভাবে মেলে ধরা, যেন মনে হচ্ছে স্বর্গোদ্যান। তাতে আপন খেয়ালে দাঁড়িয়ে...

বিস্তারিত পড়ুন

ভক্তদের ভালোবাসা মায়ায় ভেসেছেন এ নায়িকা

বিনোদন প্রতিবেদক ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমণি অন্তঃসত্ত্বা। এটা তথ্যটা সকলেরই জানা। ঘনিয়ে আসছে তার মা হওয়ার সময়। মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য যেন মুখিয়ে আছেন সাহসী এই নারী। আর এই...

বিস্তারিত পড়ুন

জায়েদ-নিপুণের শুনানি পিছিয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের সাধারণ সম্পাদকের পদ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি পিছিয়ে আগামী রবিবার ধার্য করা হয়েছে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ...

বিস্তারিত পড়ুন

ক্যামেরার সামনে পেছনে সবাই নারী

স্টাফ রিপোর্টার এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘নীড়’। আর এ চলচ্চিত্রের সামনে ও পেছনে কাজ করে সবাই নারী! বিষয়টি আমাদের দেশের জন্য অবাক করার মতো হলেও সত্যি। পরিচালক, অভিনয়শিল্পী থেকে...

বিস্তারিত পড়ুন

ভিন্ন সাজে ‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান

স্টাফ করেসপন্ডেন্ট একেবারেই ভিন্ন সাজে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন জয়া আহসান। আগে নাম না বললে হয়তো অনেকেই চিনতেই পারত না। শুধু মেকআপেই আমূল পরিবর্তন আনেননি। শাড়ি, টিপ না...

বিস্তারিত পড়ুন

কলকাতায় আরও এক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের কলকাতায় আবারও আত্মঘাতী মডেল। এবার এক কিশোরী মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মে) কসবা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই মডেলের নাম সরস্বতী দাস। তার বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। অল্প কিছুদিন হলো মডেলিং শুরু করেছেন। স্বপ্ন ছিল বড় মডেল হওয়ার। পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন। কিন্তু আচমকাই বেছে নিয়েছেন আত্মহননের পথ। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই এখনই বোঝা যাচ্ছে না, তার মৃত্যু কি আত্মহত্যা নাকি অন্য কিছু। কসবায় সরস্বতীর মামার বাড়ি। সেখানেই থাকতেন তিনি। শনিবার (২৮ মে) রাতে দিদিমার সঙ্গে বাড়িতে একা ছিলেন। এরপর সকালেই তার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। তাৎক্ষনিক থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শোনা যাচ্ছে, ১৯ বছরের এই উঠতি মডেলের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। পরিবারের দাবি, এ কারণে অবসাদে ভুগছিলেন সরস্বতী। উল্লেখ্য, গত দুই সপ্তাহের মধ্যে কলকাতায় এ নিয়ে চারজন মডেল-অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। শুরুটা হয় ১৫ মে অভিনেত্রী পল্লবী দে’র মাধ্যমে। এরপর অভিনেত্রী বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগীর মরদেহ উদ্ধার হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন ১৯ বছর বয়সী সরস্বতী।

বিস্তারিত পড়ুন

পল্লবীর পর এবার রহস্যজনক মডেল বিদিশার মৃত্যু

পল্লবী দে’র পর আরও এক মডেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় মডেল বিদিশা দে মজুমদারের মরদেহ। ২১ বছর বয়সী মডেল বিদিশা আত্মহত্যা করেছেন, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ মে) গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার মরদেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মরদেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোটও। পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন বিদিশা। বুধবার তার রহস্যময় মৃত্যুর পর আলোচনায় উঠে এসেছে মডেলের সেই ফেসবুক পোস্ট। ওই ফেসবুক পোস্টে বিদিশা লিখেছিলেন, ‘মানে কী এ সব’। ফেসবুকে পল্লবীর ছবিও শেয়ার করেছিলেন বিদিশা। সেখানে তিনি এ-ও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। সেই ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো। ইতোমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। সেই ঘটনার ধোঁয়াশা কাটতে না কাটতেই আরও রহস্যজনক মৃত্যু।

বিস্তারিত পড়ুন

মৃত্যুর গুজব: হানিফ সংকেত বললেন, আমি অত্যন্ত ব্যথিত

নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত ভালো আছেন। গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে—এমন গুজব ছড়ানোয় অত্যন্ত বিরক্ত হয়েছেন...

বিস্তারিত পড়ুন

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com