বাংলাদেশের ঢাকায় বিএনপি সদর দফতরে সাম্প্রতিক পুলিশি হামলা, দলীয় নেতা-কর্মী-সমর্থকদের হত্যা ও দলীয় কার্যালয়ে সন্ত্রাসী তান্ডব ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ার পারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি অস্ট্রিয়া শাখার নেতাকর্মীরা অস্ট্রিয়ায় জাতিসংঘ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। । তারা জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন।













