• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদর্শ উঁচ্চ বিদ্যালয় এবং কলেজ, দৌলতপুর এর সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১২:৪০
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১২:৪০

96001 16

আদর্শ উঁচ্চ বিদ্যালয় এবং কলেজ, দৌলতপুর এর সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল হামিদ খান সুমেদ:-গত ২৮ শে আগষ্ট’২০২৪ ইং লন্ডনের ইমপ্রেশন হলে এক ঝাঁকজমকপূর্ন অনুষ্টানের মধ্য দিয়ে বিশ্বনাথের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দৌলতপুরের সাবেক ছাত্রদের এক পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সাবেক ছাত্র, এলাকার শ্রদ্ধেয় শিক্ষানুরাগীবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের প্রানোবন্তো উপস্থিতিতে ঐদিনটি যেনো এক মহা মিলনমেলায় রুপান্তরিত হয়েছিলো। উপস্থিত সবাই তাদের পুরুনো বন্ধু, প্রতিবেশী ও এলাকার ছোটবড় সবার সাথে একটি আনন্দমুখর দিন কাটান এবং সবাই তাদের স্কুল জীবনের সৃতিচারণ করেন।
উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সলিছিটার আনছার হাবিবের সভাপতিত্বে মনোমুগ্ধকর এই অনুষ্টানটি সন্চালনার দায়িত্বে ছিলেন হেলাল মস্তাব, মইনুদ্দীন আনছার, এনামুল হক, আবু তাহের, শাহ তাজুল ইসলাম, জিয়াউল হক, রাসেল আহমদ এবং শাহ সাইদুন নুর।
পুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রাহিমা রাহমান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র ডাঃ আবুল কাহার টিপু।
স্কুলের সকল প্রয়াত শিক্ষকবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ আজিজুল ইসলাম।স্কুলের প্রতিষ্টালগ্ন থেকে চলতি বছর পর্যন্ত ব্রিটেনে অবস্থানরত সাবেক ছাত্র-ছাত্রীদের ছবি এবং নাম সম্বলিত একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব সাবেক সহকারী জজ আব্দুল মতিন, ব্যারিষ্টার নাজির আহমদ, গুলজার খান, হাজী আব্দুল রউফ, হাজী ওয়ারিস উদ্দিন, আব্দুল আহাদ, মহব্বত শেখ,হাছিনুজ্জামান নুরু, ইমরান খান, ময়নুল হক, আব্দুর রহিম রন্জু, মনির খান, শরিফুল ইসলাম, আকলুছ আলী, আব্দুল ওয়াহিদ আলমগির,আব্দুল হামিদ খান সুমেদ,আবুল হুসাইন প্রমুখ।
কমিউনিটি এবং এলাকার শিক্ষানুরাগীদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বহজনাব আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান চৌধুরী(মানিক), তুলন খান, হাজী আবুল খায়ের, ফয়জুল হক জিতু, আলা মিয়া, আসকির আলী, মতছির আলী, আকবর আলী, তফজ্জুল আলী, আলী আশরাফ, মোঃ কদর উদ্দিন, নজির মিয়া, ফারুক আলী, কাওছার আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক ছাত্রদের মধ্যে স্মৃতিচারনমুলক বক্ত্যব্য রাখেনঃ- তৈয়বুর রহমান, ওয়াহিদ আলী, সারব আলী, আব্দুন নুর, আবুল কাহার, আবুল কাশেম নোমান, শাহ তাজুল ইসলাম, হাবিবুর রহমান, এমদাদুল হক, শাহ সাইদুন নুর, নুর উদ্দিন, আনছার আলী, আবু নাছের অপু, আশিক উদ্দিন ,ডাঃ আলা উদ্দিন, মোঃ রুবেল মিয়া প্রমুখ।
উপস্থিত সবাই ব্রিটেনের স্বনামধন্য শিল্পীদের
দ্বারা পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্টান শেষে সাবেক ছাত্রদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট দুই বৎসর মেয়াদি “Ex Students of Adarsha High School and College, Doulathpur” সংগঠনের এর জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com