• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা

প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৩৪
আপডেট: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৩৪

9888596 11

আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তিঃ

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার ডিফেন্ডার আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল ।

২০১৩ সালের ৫ মে হেফাজতের কর্মসূচিতে ঢাকার শাপলা চত্ত্বরের গণহত্যার বিষয়ে অনুসন্ধান ও প্রতিবেদন প্রকাশের কারণে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানকে ২ বছরের কারাদণ্ড দিয়ে সরকার প্রমান করেছে মানবাধিকারে বিশ্বাস করে না এই সরকার।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোঃ রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ,প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে আদিলুর রহমান খানের বিরুদ্ধে এই ফরমায়েশি রায় প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তির দাবি জানান। আন্তর্জাতিক মানবধিকার সংগঠণ ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল
সবসময় মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে যে কোনো অন্যায় অবিচার এর প্রতিবাদ অব্যাহত রাখবে।

Fight for Rights international.
human rights
freedom of Bangladesh


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com