• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ-বিএনপির বোতল ছোড়াছুড়ি নিউ ইয়র্কে

প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫২
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫২

8556985 1

আ’লীগ-বিএনপির বোতল ছোড়াছুড়ি নিউ ইয়র্কে

নিউজ ডেস্ক

দেশের বাইরে ক্ষমতাসীন আ.লীগ ও বিএনপি এক অপরের ওপর বোতল ছোড়াছুড়ি করেছে। জাতিসংঘের সদর দপ্তরের সামনে হাতাহাতি ও বোতল ছোড়াছুড়িতে জড়িয়েছে দু’দলের কর্মী সমর্থকেরা। এমতাবস্থায় দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই দলের নেতা-কর্মীদের ৪৬ স্ট্রিট সড়কের দু’মাথায় সরিয়ে দেন।

8556985

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ৪৬ স্ট্রিট সড়কের সামনে এ ঘটনা ঘটে।

97856

এদিন সকাল থেকেই জাতিসংঘের সদরদপ্তরের সামনের ৪৭ নম্বর সড়কে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকেরা। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা একে অপরকে পানির বোতল ছুড়ে মারতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সরিয়ে দেয় নিউইয়র্ক পুলিশ।

98569 12

জানা যায়, আওয়ামী লীগ নিউইয়র্ক শাখার নেতা-কর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শান্তি সমাবেশ করছে, অন্যদিকে নিউইয়র্ক বিএনপির নেতা-কর্মীরা গো ব্যাক গোব্যাক স্লোগান দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। দুই দলের সমাবেশ শান্তিপূর্ণ করতে সড়কের মাঝখান ব্যারিকেড দেয় নিউইয়র্ক পুলিশ।

985 4

এছাড়াও বিএনপির নেতা-কর্মীরা তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য স্লোগান দিতে থাকেন।

9888569 8

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com