• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২২-ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনাসভা

প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ৪:০৩
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ৪:০৩

9663323

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২২-ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনাসভা

৭ নভেম্বর — মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২২-এ সোমবার, নভেম্বর ৭, ২০২২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র-এর উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয় সংলগ্ন বাংলা একাডেমিতে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় আলোচনা ও দোয়া মাহফিল।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল বাসিত, আবদুল হান্নান, মাহবুবুর রহমান শাহীন, আফজাল শিকদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, লায়েক আহমেদ, দেলোয়ার জাহান চৌধুরী, মিজানুর রহমান জমশেদ প্রমূখ।

966 1


অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। দেশে আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল। দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর তাই আমাদের জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com