• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভ্রাম‍্যমাণ কনস্যুলার সেবা শুরু

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৩:২৩
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৩:২৩

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভ্রাম‍্যমাণ কনস্যুলার সেবা শুরু

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভ্রাম‍্যমাণ কনস্যুলার সেবা শুরু

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
ছবি: সংগৃহীত
ফ্রান্সের তুলুজে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভ্রাম‍্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।

গত শনিবার (৫ জুলাই) এই সেবা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস প‍্যারিসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

শনি ও রোববার তুলুজ বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় একটি হলে দু’দিনব্যাপী কনস‍্যুলার সেবা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদ, মিলটন হোসেন, ইসকান্দার আলী, ফেরদৌস খান, রোখসানা রাখি, রিমা এলিজাবেথ রোজারিও ও আমানুর রহমান ইসলাম আজাদ প্রমুখ।

তুলুজ বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলুজ বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সভাপতি ওসমান হোসেন মনির। আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারেক আহমাদ তাজ।

এ আয়োজনে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী সেবা গ্রহণ করেন। দু’দিনের এই কনস‍্যুলার সেবা গ্রহণের জন‍্য তুলুজের আশপাশের শহর থেকে সেবা গ্রহণ করতে প্রবাসী বাংলাদেশীরা এখানে আসেন।

এছাড়া প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রধান অতিথি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সরাসরি শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।

এ আয়োজনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ‍্যে প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম, দ্বিতীয় সচিব শাকিল আহমদ সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস‍্যার কথা শুনেন এবং দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন।

ভ্রম‍্যমাণ কনস‍্যুলার সেবা কার্যক্রম চলমান রাখতে তুলুজ প্রবাসী বাংলাদেশীরা রাষ্ট্রদূতের কাছে অনুরোধ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com