• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বার্মিংহামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ১২:৫৫
আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ১২:৫৫

বার্মিংহামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, আধুনিক বাংলাদেশের রুপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে উদ্যোগে আজ বৃহস্পতিবার ৩০শে মে বার্মিংহামে লজেলসের হযরত শাহজালাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে ।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি ফয়েজ উদ্দিন এমবিই, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মজনু মিয়া,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম নেতা ছালিক মিয়া, আনছার মিয়া, এডভোকেট নজরুল ইসলাম, আজাদ মিয়া,মনিরুল ইসলাম,আব্দুল মজিদ হাওলাদার, ইসলাম উদ্দিন খাঁন, সারওয়ার আহমদ, রহিম উদ্দিন, হাবিবুর রহমান, আফরুজ মিয়া, রহমান মিয়া, ইয়াহিয়া আহমদ, খালিছ মিয়া,জুবের চৌধুরী, হেলাল মিয়া, মনির মিয়া, হাসান লিটন,ইমামুল হাসান সহ আরও অনেকে।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু, আশু রোগমুক্তি,দেশ ও দেশের জনগণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com