• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিশিগানে ভিন্ন ভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৪:০১
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৪:০১

96325 5

মিশিগানে ভিন্ন ভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মিশিগানের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশীরা বিজয়ের ৫১তম দিবস উদযাপন করেছেন। বিজয় দিবসের অধিকাংশ অনুষ্টান ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর শুক্রবার, শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয়।

গত শনিবার ওয়ারেন সিটির মৃধা বাঙ্গালী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উদযাপন করা হয় বাংলাদেশের মহান বিজয় দিবস। এ উপলক্ষে সাংস্কৃতিক কেন্দ্রটি দেশের লাল-সবুজের পতাকা সম্বলিত বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হয়।

বিকাল ৪টা থেকে অনুষ্টানস্থলে আসতে থাকেন নারী, পুরুষসহ এদেশে বেড়ে ওঠা শিশু- কিশোররা। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য শুরু হয় বিজয়ের অনুষ্ঠান। এমনকি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনায় সময় এদেশে বেড়ে ওঠা শিশু- কিশোরদের সমস্বরে গাওয়া ও তাদের পদচারণায় বিজয়ের অনুষ্টানটি হয়ে ওঠে প্রানবন্ত।

মৃধা সাংস্কৃতিক কেন্দ্রের চিফ কো-অর্ডিনেটর মৃদুল কান্তি সরকার ও সংস্কৃতি কর্মী তৃষা সাহার যৌথ সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষক ডাঃ দেবাশীষ মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিনু মুধা ও বাংলা স্কুল অব মিউজিকের প্রিন্সিপাল আকরাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির কো-অর্ডিনেটর অন্তরা দাস অন্তি।

বিজয় দিবস উপলক্ষে গান ও কবিতার বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন এখানে বসবাসরত সংস্কৃতি কর্মীরা। নাট্য অনুষ্টানে ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালী নারীর জীবন উৎসর্গের চিত্র এবং কবিতায় তেজদীপ্ত বাঙালীর মুক্তিযুদ্ধের আহবান। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক সাইফুল আজম সিদ্দিকী, জনা দাস, বাদল মন্ডল।

মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত পরিবেশন করেন অনামিকা রায়, পৃথা দেব, ফারহানা ইলোরা হোসেন, ফারজানা রহমান সানিয়া, সুরভী বনিক সহ সাদাকালো ব্যন্ড ও নাট্যরাজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

এছাড়াও মিশিগানে বিজয় দিবস উদযাপন করেছেন হ্যামট্রামেক সিটির ওকল্যান্ড মিডল স্কুলে অধ্যয়রনত বাংলাদেশী শিক্ষার্থীরা।

অত্র বিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশী বংশোদ্ভূত জাহেদ জিয়া বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা আমাদের মহান বিজয় দিবস উদযাপন করেছি। মহান মুক্তিযুদ্ধের পটভুমি তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশী শিক্ষার্থীরা দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়েছে।প্রবাসে নিজ দেশকে উন্মোচন করতে পারছি, এটাই বড় আনন্দের।

এদিকে; বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় দিবস উদযাপন করেছেন মিশিগানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগান শাখা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও অভিভুক্ত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যলামনাই এসোসিয়েশন অব মিশিগান, ফ্রেন্ডস সোসাইটি অব মিশিগান, ওয়েইন স্টেইট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএ)। আগামী শনিবার মহান বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করবেন মিশিগান যুবলীগের উদ্যোগে মিশিগান স্টেট আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com