বিশেষ প্রতিনিধি
ছবি : সংগৃহীত
সুধী, ১২ বছরে পা রেখেছিল যুক্তরাজ্য থেকে প্রকাশিত অন-লাইন নিউজ পোর্টাল শীর্ষ খবর ডটকম। যাত্রাপথের এ সময়টাতে বেশ জনপ্রিয় এ নিউজ পোর্টাল।প্রতিষ্ঠার শুরুতেই আমাদের অঙ্গীকার ছিল, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে মত পথ নির্বিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দেওয়া। আজ “সত্য ন্যায়ের কথা বলে” শ্লোগানে এই অঙ্গীকার থেকে পাঠকের ভালোবাসায় আমরা সিক্ত।
আপনাদের ভালোবাসা-ই আমাদের প্রাণশক্তি। দীর্ঘ সময় সুনামের সাথে দেশে এবং প্রবাসে পাঠক প্রিয় হয়ে উঠে ছিল শীর্ষ খবর । বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়ে আমাদের শীর্ষ খবর ডটকম বাংলাদেশের পাঠকদের জন্য ব্লক করে দেয় । পরে ২০২২ সালে পোর্টালটি ডমিন হোস্টিং সহ সবকিছু ব্লক করে দেয় । তারপর জনতার আওয়াজ নামে আরেকটি পোর্টাল পাঠকদের জন্য চালু করাহয় ।
অনেক প্রতীক্ষার পর ২০২৬ সালের ৫ ই আগস্ট শীর্ষ খবর ডটকম ডোমেইনটি ফিরে পাই । ইনশা আল্লাহ খুব শীঘ্রই আপনাদের জনপ্রিয় শীর্ষ খবর নিউজ পোর্টাল পাঠকদের মাঝে পৌঁছাতে সক্ষম হবো । আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা দোয়া কামনা করেছেন পোর্টালটির সম্পাদক আব্দুল আজিজ ও উপদেষ্টা সম্পাদক সায়েক এম রহমান সহ জনতার আওয়াজ ও শীর্ষ খবর পরিবারের সকল সদস্য বৃন্দ ।












