• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ২:৪৫
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ২:৪৫

966636960 1

যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে জড়িত সন্দেহে স্থানীয় পুলিশ দুই দলের তিন সমর্থককে গ্রেফতার করেছে। খবর ভয়েস অব আমেরিকার।

স্থানীয় সময় সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, এতে কয়েকজন আহত হয়েছেন।

সোমবার সকালে বিশ্বব্যাংকের সামনে জয় বাংলা সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সেখানেই পরে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবারের বিশ্বব্যাংকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংস্থার প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে একটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এছাড়া, এ উপলক্ষে, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের পঞ্চাশ বছরের ভাবনা শীর্ষক একটি সেমিনারেরও আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের বোর্ড মেম্বারদের সাথেও বৈঠক করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com