• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:০৮
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:০৮

96589620

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গতকাল ১৪ আগস্ট, শুক্রবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিচারণ করেন।

আরও দেখুন
যুগান্তর ই-পেপার
সংবাদপত্র সাবস্ক্রিপশন
Astronomy
তিনি বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনীতে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তালপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সোলাইমান ভূঁইয়া উপস্থিত মুসল্লিদের কাছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্যও উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। মুনাজাতে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিনী ও তার দুই কন্যা ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সকল সদস্যের জন্যও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকির এইচ. চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, আবু সাঈদ আহমেদ, মাকসুদুল এইচ. চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ বাচ্চু, শেখ ইউসুফ আলী, তারেক চৌধুরী, দিপু, মনির হোসেন, মোর্শেদুল আলম, মোহাম্মদ রাসেল, নসিব ভান্ডারীসহ আরও অনেকে। এ ছাড়া বিপুলসংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতৃবৃন্দ আব্দুস সবুর, রুহুল আমিন নাসির ও শাহাদাত হোসেন রাজুর সুস্থতার জন্যও বিশেষভাবে মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com