• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লন্ডনে জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৩:১৮
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৩:১৮

965985 7

লন্ডনে জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযুদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুস্টিত হয়।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সার্বিক তত্ত্বাবধানে ১৯ জানুয়ারি বাদ এশা পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি, যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি, অঙ্গ এবং সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবারসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে দোয়া কামনা করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।

দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, শেখ শামসুদ্দিন শামিম, আশারাফ উল ইসলাম হীরা, সাবেক উপদেষ্টা মোঃ ফয়জুল হক, সাবেক যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল, সাবেক সিনিয়র সদস্য সামসুর রহমান মাহতাব, ফখরুল ইসলাম বাদল, এস এম লিটন, এম এ সালাম, সাবেক সহ সাধারণ সম্পাদক আদুস সামাদ, এডভোকেট খলিলুর রহমান, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ সালেহ গজনভী, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, শাহরিয়ার রহমান জুনেদ, আব্দুল ওয়াদুদ সাহেল, মিসবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, যুক্তরাজ্য বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, সাবেক যুব বিষয়ক সম্পাদক খিজির আহমেদ, সাবেক ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক মিয়া, সাবেকপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সায়েদ উদ্দিন চৌধুরী, সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ সাদিক, হেলাল উদ্দিন, সাজ্জাদ মিয়া সাহেদ আহমেদ চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক মোক্তাদির আলী, সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাসক মোঃ তৌকির শাহ, সাবেক সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, ফয়সল আখন্দ, মোহানুজ্জামান চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিরাজ, লন্ডন মহানগর বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম আজাদ, কদর উদ্দিন, আকলুছ মিয়া,

জিয়াউর রহমান, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, সৈয়দ কবির, নিউহাম বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম নিপু, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মঞ্জুর আশারাফ খান, যুবদলের সাবেক সহসভাপতি বাকি বিল্লাহ জালাল, সহসভাপতি আক্তার হোসেন শাহিন, শাজাহান আলম, সানুর মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, নিয়ামুল হক মাক্সিম, কাজী তাজ উদ্দিন আকমল, সৈয়দ মামুন আহমেদ, সয়ফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম জাহাঙ্গীর আলম শিমু, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমল হোসেন প্রমুখ ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com