বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠোট পুত্র এবং বিএনপি চেয়ারম্যান এর আদরের ছোট ভাই প্রশিক্ষিত পাইলট ও ক্রীড়া সংগঠক শহীদ আরাফাত রহমান কোকোর ১১তম শাহদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু এর সার্বিক তত্ত্বাবধানে ২৫শে জানুয়ারি সোমবার বাদ এশা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত মিলাদ ও দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তবে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবার এবং বিশ্বে মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে দোয়া মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ শামসুদ্দিন শামীম, সাবেক সহ সভাপতি কাজী ইকবাল হোসেন দেলোয়ার, সাবেক সহসভাপতি আশারাফ উল ইসলাম হীরা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আক্তার হোসেন, সাবেক সিনিয়র সদস্য শামসুর রহমান মাহতাব, সাবেক সিনিয়র সদস্য এম এ সালাম, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক রাজন আলী সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌকির শাহ, সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ সাদিক, সাবেক সহপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, সাবেক কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, লন্ডন মহানগর বিএনপির নেতা আব্দুস সালাম আজাদ, এম এ তাহের, জিয়াউর রহমান, সৈয়দ আতাউর রহমান, হালিমুল ইসলাম হালিম, বাচ্চু মিয়া, তারেক উদ্দিন, জয় ইসলাম, রফিক আহমদ, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, নিউহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল কারিম নিপু, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সহসাধারন সম্পাদক আকলিমুর রেজা চৌধুরী মান্না, মেহদাদ আহমেদ, ইকবাল হোসেন, যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সহসভাপতি আক্তার হোসেন শাহিন, সহসভাপতি শাজাজান আলম, সাবেক সহসভাপতি বাকি বিল্লাহ জালাল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা,যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সুমন, সহসাংগঠনিক সৈয়দ মামুন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমক হোসেন, ইমরানুরল হক রাসেল প্রমুখ।












