• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:৩৪
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:৩৪

966632596

লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী ও সাধারণ সম্পাদক আকরামুল হোসেইন এবং টেজারার আব্দুল হান্নান সহ নির্বাচিত সকল কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি।

অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিলেতে বাংলা মিডিয়া আরো বিকাশ লাভ করবে এবং বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা আরো সম্প্রসারনের পাশাপাশি কমিউনিটির ইতিহাস, ঐতিহ্য এবং অগ্রযাত্রাকে দেশে বিদেশে তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে।

অভিনন্দন বার্তায় নেতৃদয় আরও আশা প্রকাশ করেন বাংলাদেশে গনতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করণে লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রবাসী সাংবাদিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com