• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন

প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ৬:০৭
আপডেট: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ৬:০৭

966625874 7

সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল তৃণমূলের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব কে এক যৌথ বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।
এখন বার্তায় নেতৃবৃন্দ বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে তোলার জন্য গণতান্ত্রিকভাবে সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হল তাহা আগামী দিনে বাংলাদেশের প্রতিটি জেলা- মহানগরে ধারাবাহিক ভাবে পরিচালিত হবে। আর এর মাধ্যমে বাংলাদেশ এর জাতীয়তাবাদী দল যে একটি গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের মানুষের কাছে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দিনে দিনে তা আরো বৃদ্ধি পাবে। আগামী দিনে স্বৈর শাসনের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে এই সকল সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করবেন বলে আমরা আশা করি।
সেইসাথে নির্বাচিত নেতৃবৃন্দ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলেই আমরা একই পরিবারের সদস্য হিসাবে দল কে আরও শক্তিশালী করে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com