• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কর্মবীর করোনাযোদ্ধা সিটি মেয়র টিটু ও তার পরিবারের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

প্রকাশ: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১২:৩৬
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২ ১২:৩৬

9633258

কর্মবীর করোনাযোদ্ধা সিটি মেয়র টিটু ও তার পরিবারের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

বিশ্বময় মহামারী করোনাকালীন সময়ে যিনি নিজের জীবনকে বাজি রেখে অসহায় হতদরিদ্র মানুষের কাছে নিজে গিয়ে মহামারী করোনা পরিস্থিতিতে নিজিকে বিলিয়ে দেয়া কর্মবীর ক্লান্তিহীন করোনাযোদ্ধা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ইকরামুল হক টিটু ও তার পরিবারের আরো তিনজন করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

মেয়র টিটু ও তার পরিবারের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার বাদ আছর নগরীর সেহড়া ডিবি রোড জামে মসজিদে ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মানবিক মুখ ইয়াসিন আরাফাত শাওনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

96632563
বিশেষ দোয়ার পূর্ব মূহুর্তে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর যুবলীগের সদস্য ইয়াসিন আরাফাত শাওন বলেন, ময়মনসিংহের আপামর জনতার জননেতা সিটি মেয়র টিটু ভাই ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে বাসায় রয়েছেন আমাদের নগরপিতা যিনি সর্বসময় মানুষের কল্যাণে নিবেদিত থাকেন। এমন নেতার অসুস্থ হওয়ায় আমরা খুবই বিস্মিত। তিনি মহান আল্লাহর কাছে জনপ্রিয় মেয়রের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ময়মনসিংহের কর্মবীর ক্লান্তিহীন করোনাযোদ্ধা সিটি মেয়র টিটু ও তার পরিবারের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ডিবি রোড সেহড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান।

দোয়া শেষে সকল মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com