• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুসিক নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

প্রকাশ: বুধবার, ১৫ জুন, ২০২২ ৩:৫৪
আপডেট: বুধবার, ১৫ জুন, ২০২২ ৩:৫৪

936985

কুসিক নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে এবং এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা জানান।

সিইসি বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।’

ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্লো ছিল না। যারা বয়স্ক ভোটার, তাদের একটু সমস্যা হয়েছে। ফলে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল।’ সূত্র : বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com