• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুয়াকাটা: সাগরেই ফিরে গেল সেই ‘বিষধর’ সাপ

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১১:৩৯
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১১:৩৯

jonotarawaz 77

কুয়াকাটা: সাগরেই ফিরে গেল সেই ‘বিষধর’ সাপ

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকতে সম্প্রতি একটি বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে। পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো। সবমিলিয়ে সাপটি দেখতে যতোটা সুন্দর, ততোটাই নাকি বিষধর বলে জানিয়েছে প্রাণী বিশেষজ্ঞরা।

‘অদ্ভুত সুন্দর এমন মিহি হলুদের ছোঁয়া’ থাকায় জীবিত এ সাপ দেখতে খুবই সুন্দর। সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিজম পার্কের সামনে এ সাপটিকে প্রথমে দেখতে পায় জেলেরা।

পরে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার (৮ জুন) সকালে সমুদ্রের জোয়ারে সাপটি তীরে ভেসে আসে। আবার জোয়ারের সময় সমুদ্রে চলে গেছে। এর পর আর এটিকে দেখা যায়নি।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর  সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থ বিষধর। এটির বৈজ্ঞানিক নাম হাইড্রোফিস প্লাটুরাস। এ সাপ সচরাচর দেখা যায়না।

২০২০- ২১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রজাতির দু’টি সাপ দেখতে পাওয়া যায় বলে জানিয়েছেন ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর  এই সহযোগী গবেষক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com