• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণআন্দোলন গড়ে তুলতে যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে

প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১২
আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১২

87541

গণআন্দোলন গড়ে তুলতে যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে

সিলেট প্রতিনিধি

সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জাতীয়তাবাদী শক্তিশালী করতে ৭নং জালালপুর ইউনিয়ন যুবদলকেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আওতাধীন ৭নং জালালপুর ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বাবর আহমদ রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, কাওছার আহমদ নামর, আনহার আহমদ মারনুছ, রায়হান আলম, শাহেল আহমদ, আতাউর রহমান, নাজির আহমদ, মো. মিছবাহ উদ্দিন, হুমায়ুন রশীদ, নুরুল হোসেন সুজন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য আশরাফ আহমদ, সাইদুর রহমান সাহেদ, আশফাক আহমদ রাজবীর, রাজু আহমদ, জালালপুর ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমদ, ময়নুল ইসলাম, লিটন আহমদ, মিছবাহ আহমদ, মখন আহমদ, মোস্তাক আহমদ, শাহীন আহমদ, পারভেজ আহমদ, ইয়াকুব আহমদ, আলাল আহমদ, রাসেল আহমদ, প্রতিনিধি সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com