• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গৌরনদীতে যুবদল নেতার ওপর আ.লীগ সন্ত্রাসীদের হামলা

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:৩৬
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:৩৬

9623 1

গৌরনদীতে যুবদল নেতার ওপর আ.লীগ সন্ত্রাসীদের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর আহত বরিশাল জেলার গৌরনদী যুবদল নেতা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ভিপি, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজা।
শনিবার, জুন ১১, ২০২২, বিকাল ৫ টায় গৌরনদী পৌরসভার বানিয়াশুরির নিজ বাড়ীর সামনেই এ হামলার ঘটনা ঘটে। মাথায় প্রচণ্ড আঘাতে রক্তপাত নিয়ন্ত্রণে না আসায় চিকিৎসকরা তাকে জরুরী ভিত্তিতে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সর্বশেষ খবর বর্তমানে ভিপি জাকিরকে বরিশাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাতের ফলে চিকিৎসকরা ১০ সেলাই ও নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
যুবদল নেতা ভিপি জাকিরের উপর হামলার খবর পেয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন টেলিফোনে চিকিৎসা কার্যক্রমের সর্বাত্মক তত্ত্বাবধান করছেন। এক বার্তায় সাবেক এই সাংসদ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন নিরস্ত্র ভিন্ন রাজনৈতিক নেতার উপর সরকার দলীয় ক্যাডারদের এধরনের হামলাকে ফ্যাসিষ্ট আচরণের চুড়ান্ত বহিপ্রকাশ বলে মন্তব্য করেন।
তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে অবলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহবান জানান।
এদিকে আহত যুবদল নেতা জাকির হোসেন রাজাকে দেখতে বরিশাল জেলা উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল তাৎক্ষণিক বরিশাল মেডিক্যাল কলেজে ছুটে যান। তিনি চিকিৎসা কার্যক্রমের সামগ্রিক খোঁজখবর নেন। এসময় উত্তর জেলা বিএনপির সদস্য সচিবের সংগে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা সহ উত্তর জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com