• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর তবারকের ডেগ লুট : বিএনপির নিন্দা

প্রকাশ: শুক্রবার, ৩ জুন, ২০২২ ৩:৫৮
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২ ৩:৫৮

8E3E6665 0680 4AB8 93D1 ADE9864EB583

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর তবারকের ডেগ লুট : বিএনপির নিন্দা

খুলনা প্রতিনিধিঃ
খুলনায় দু:স্থ ও এতিমদের মাঝে বিতরণের জন্য প্রস্ততকৃত তবারক লুট হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্বলগ্নে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। ঘটনাস্থল খালিশপুর পিপলস পাঁচতলা কলোনী আশরাফুল উলুম মাদ্রাসা।
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি চলছে। ১১ নং ওয়ার্ড বিএনপি শুক্রবার আশরাফুল উলুম বয়স্ক মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও তবারক বিতরণের আয়োজন করে। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকন, ইমরুল, আলম, হাবিব, ইলিয়াস, লাভলীর নেতৃত্বে দেড়-দুইশ শাসক দলীয় নেতাকর্মী মাদ্রাসা চত্বরে আসেন। সেখানে রান্নার কাজ চলছিল। তারা উপস্থিত বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের হুমকি প্রদান ও অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। বিএনপি সেখানে কোন ধরণের কর্মসূচি পালন করতে পারবে না হুকুম দেয়ার এক পর্যায়ে রান্নাকৃত তিন ডেগ খাবার কেড়ে নেয়। তাদেরকে বাঁধা দেয়ায় বিএনপি নেতা সরোয়ার আলম, যুবদল নেতা মো: সেলিম সরদার, মাসুদ হোসেন, ছাত্রদল নেতা আল মামুন সরদার ও সাখাওয়াত হোসেনকে লাঞ্ছিত করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দুস্কৃতকারীদের নিকট থেকে এক ডেগ খাবার উদ্ধার করে। পরে এতিমখানায় খাবার বিতরণ করা হলেও বিএনপি নেতৃবৃন্দকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়। এ সময় ঘটনাস্থলে আতংক ছড়িয়ে পড়ে। শাসক দলীয় কর্মীদের আস্ফালন, হুংকার, চিতকার ও মহড়া চরম ভীতির সঞ্চার করে।
এদিকে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে তবারকের ডেগ লুটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এতিম দু:স্থ ও বয়স্কদের জন্য রান্না করা খাবার লুট করে আজ আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চেহারা আরও একবার জাতির সামনে উন্মোচন করেছে। প্রকাশ্য দিনের আলোয় পুলিশের সামনে যে সকল চিহ্নিত শাসক দলীয় দুস্কৃতকারী ঘৃণ্য, লজ্জাজনক ও ধিকৃত ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদানের জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com