• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত

প্রকাশ: রবিবার, ১২ জুন, ২০২২ ৭:৩৫
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২ ৭:৩৫

9EDF1F8A E99B 44C4 B4AD 8B66C97CA2D2

ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট

আইনগত জটিলতা নিরসনের লক্ষে ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার ( ১২ জুন) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গত ২ জুন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। এ আদেশের বিরুদ্ধে আব্দুল খালেক হাইকোর্টে রিট করেন। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিন্নাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে নির্বাচন কমিশনের ২ জুনের প্রজ্ঞাপন ৮ জুন হতে এক মাসের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে উক্ত বেঞ্চ নির্বাচন কমিশনের ২ জুনের প্রজ্ঞাপন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেন। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

সিস্টেম উন্নত করতে পারলে নির্বাচন বেশি গ্রহণযোগ্য হবে: সিইসিসিস্টেম উন্নত করতে পারলে নির্বাচন বেশি গ্রহণযোগ্য হবে: সিইসি
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ আপিল খারিজ করে দেন।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়- হাইকোর্টের আদেশ প্রতিপালনে আইনগত জটিলতা পরিহারে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com