• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১:২৪
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১:২৪

bnp

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। প্রথম পর্যায়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এই সমাবেশ হবে।

এরপর পর্যায়ক্রমে বিভাগীয় জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি হবে। ১৫ মার্চ শেষ হবে কর্মসূচি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ কথা জানান।

তিনি জানান, ঢাকা উত্তর মহানগর এবং দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

দ্রব্যমূল্য কমাতে এবং উপজেলা পর্যায় পর্যাপ্ত টিসিবির পণ্য সরবরাহের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

সমাবেশ সফল করতে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থককে আহ্বান জানিয়েছে বিএনপি। স

মাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com