• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন খেলা শুরু করেছে সরকার: ফখরুল

প্রকাশ: শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ৯:৪৭
আপডেট: শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ৯:৪৭

96325 6

নতুন খেলা শুরু করেছে সরকার: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট

নির্বাচনী নির্বাচনী খেলা করে ক্ষমতাসীনরা, নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, আজকে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা নতুন খেলা শুরু করেছে।

শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

‘চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইশরাক হোসেনের গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, কারণ তারা প্রতিবাদ করেছে। আজকে এই মিথ্যা মামলা দিয়ে আবার তারা শুরু করেছে নতুন খেলা। সামনে নির্বাচনের ঢোল বাজচ্ছে, এই নির্বাচনে আবার সেই ঢোল…।

‘সমস্ত বিরোধী দলকে আটক করে, মিথ্যা মামলা দিয়ে তারা (আওয়ামী লীগ সরকার) একতরফাভাবে নির্বাচন করে নিতে চায়।’

৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া এখন হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেনো আসছে এতো রোগী? কারণ এই ঢাকা শহরের প্রত্যেকটি ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। যার ফলে আজকে প্রতিদিন ১ হাজার ৪ শত থেকে ১ হাজার ৫ শত লোকের মতো ডায়রিয়া হচ্ছে।

মূল্যেবৃদ্ধির পিছনে বিএনপির কারসাজি আছে- তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যা কিছু ঘটে তার পিছনে নাকি বিএনপি! বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দেন। বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেন। দেখেন, আমরা দেশ চালাতে পারি কি না।

ফখরুল বলেন, আজকে ন্যূনতম মানুষের যেটা প্রয়োজন চাল, ডাল, তেল ও লবণ- এগুলো দাম আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। কি দুর্ভাগ্য আমাদের, এই আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ তারা আজকে আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনার কোন সুযোগ সৃষ্টি করতে দিতে পারছে না।

নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হলে, এই ভয়াবহ দানবীর সরকারকে সরাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনেরর সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com