• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্জন স্থানে যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে ধর্ষণ করলেন চালক!

প্রকাশ: রবিবার, ১৯ জুন, ২০২২ ৭:১১
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২ ৭:১১

jonotarawaz 110

নির্জন স্থানে যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে ধর্ষণ করলেন চালক!

নির্জন স্থানে সিএনজি অটোরিকশা থেকে যাত্রীকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। সোনারগাঁয়ের মাঝেরচার এলাকায় শনিবার সকালে এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে দুপুরেই অভিযুক্ত সিএনজি চালককে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত সিএনজি চালকের নাম মো. বিজয় (৩৫)। তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর পূর্বপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

ধর্ষণের শিকার যাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় আড়াইহাজার থানার ফেরিঘাট থেকে সিএনজিযোগে গৃহকর্মী এক নারী মদনপুর যাচ্ছিলেন। মাঝেরচার এলাকায় পৌঁছাতেই সিএনজি চালক বিজয় ওই নারীকে একা পেয়ে রাস্তার পাশে বাবুল মিয়ার মুরগির খামারের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।

এদিকে, খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে বিজয়কে মাঝেরচর এলাকা থেকে গ্রেফতার করে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন, সিএনজির যাত্রীকে ধর্ষণ করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। পরে গোপন সূত্রে বিজয়ের তথ্য সংগ্রহ করে মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com