• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতুর আয়ের টাকা কোন খাতে ব্যয় হবে জানতে চায় বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৫:৩৭
আপডেট: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৫:৩৭

96365 1

পদ্মা সেতুর আয়ের টাকা কোন খাতে ব্যয় হবে জানতে চায় বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বলা হতে পারে পদ্মা সেতুর আয়ের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে, কিন্তু পদ্মা সেতু থেকে কত টাকা আয় করবেন এবং সে টাকা জনগণের কোন কোন খাতে ব্যয় করবেন তা জানাতে হবে। কারণ টাকাটা আমার, টাকাটা কারো বাপের নয়। রোজগার করবে ব্রিজ থেকে সে টাকা কোথায় ব্যয় করবেন সেটা জনগণকে বলতে হবে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বন্যার্তদের সাহায্যার্থে এই সভার আয়োজন করা হয়।

নিজের টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করলে পয়সা দিয়ে উঠতে হবে কেন এমন প্রশ্ন রেখেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, সরকার জনগণকে বলছে নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করা হয়েছে। আর আওয়ামী লীগের নেতারা মনে করে তাদের পকেটের টাকা দিয়ে তৈরি হয়েছে। নিজেদের কোন টাকা; এদেশের ১৮কোটি মানুষের টাকা। যে টাকা দিয়ে ব্রিজ করা হয়েছে এ ব্রিজের ভার যে কতদিন বইতে হবে বাংলাদেশের মানুষের সেটার কোনো ধারণা নেই।

বিএনপি’র এই নীতিনির্ধারক বলেন, বিগত সময় গুলোতে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় তৎপর ছিলো বিএনপি এবারও থাকবে। বন্যার্তদের সাহায্যে সকল সাংগঠনিক কাজ স্থগিত রাখা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোকেই সাংগঠনিক ক্ষমতা বলে মনে করে বিএনপি।

তিনি বলেন, এক দিকে সিলেটের মানুষ পানি বন্দি অবস্থায় কষ্ট করছে, কিন্তু আওয়ামী লীগ তাদের পাশে না দাঁড়িয়ে সেতু উদ্বোধনের জন্য টাকা খরচ করছে। শিল্পী আনছে, লেজার ব্যবস্থা করছে। এসব করে জাতীর সাথে প্রতারণা করছে আওয়ামী লীগ।

টুকু বলেন, বিএনপি জনগণের দল। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই দলটি বারবার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। পৃথিবীতে স্বাধীনতার ইতিহাস হয় পাতায় পাতায়, আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয় এক পাতায়। ৭ কোটি কম্বল এসেছিল, কিন্তু মরহুম শেখ মুজিবের কম্বল ছিল না। এরা চোরের দল, লুটেরার দল।

তিনি বলেন, আগামী ২৩ তারিখে আমরা লিফলেট বিলি করব। এবং জনগনের নিকট থেকে টাকা সংগ্রহ করব যে যা দেবে তা গুচ্ছিত করে আমারা বন্যার্তদের পাশে দাঁড়াবো। এটা করার মূল কারণ হচ্ছে আমরা জনগণের দল।

সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com