• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতুর নাট খোলা আরেক যুবক আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ১০:১৯
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ১০:১৯

936528 9

পদ্মা সেতুর নাট খোলা আরেক যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা আরেক যুবক মাহদি হাসানকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। ষড়যন্ত্রে লিপ্ত থাকা অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৩০ জুন) কাউন্টার টেররিজমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন বিকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মাহদি হাসান সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলছে আবার লাগিয়ে দিচ্ছে।

আসাদুজ্জামান বলেন, সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স ডিভিশন পূর্ব থেকেই এ বিষয়ে মনিটরিং করে আসছিল এবং থানা থেকে তথ্য পাওয়া মাত্রই তথ্য প্রযুক্তির ভিত্তিতে আসামি মাহদি হাসানকে শনাক্ত করে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভিডিও ধারণকৃত ফোনটি উদ্ধার করা হয়।

মাহদি হাসানের তথ্যমতে ষড়যন্ত্রে লিপ্ত অন্যান্য আসামিদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা হয়েছে।

এর আগে পদ্মা সেতুর নাট খোলা ও ভিডিও ধারণ করায় বায়জিদ তালহা নামের একজনকে গ্রেফতার করে সিআইডি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com