• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতুর নিরাপত্তায় উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৮:৩৩
আপডেট: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৮:৩৩

595F4E1F 774A 44ED B411 CD84AF50A8CC

পদ্মা সেতুর নিরাপত্তায় উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু ও এর আশপাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন করেছেন।

আর এ উপলক্ষে মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন নবনির্মিত পদ্মা সেতুর উত্তর থানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য অ্যাডভোকেট মিনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেনসহ সুধীজন ও সাংবাদিকরা।

অপরদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ থানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গণ্যমান্যরা।

চারতলা বিশিষ্ট থানা দুটির নির্মাণ করতে ব্যয় করা হয়েছে ৩৬ কোটি টাকা। আর ইতোমধ্যেই থানা দুটিতে একজন করে ওসি, দুজন এসআই, তিনজন এএসআই ও ২০ জন কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেড কোয়ার্টার।

এ থানা দুটি পদ্মা সেতুর নিরাপত্তা ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়নের জনগণের জন্য সার্বিক নিরাপত্তার দেবে।

অন্যদিকে পদ্মা সেতু দক্ষিণ থানা শরীয়তপুরের জাজিরার পূর্ব ও পশ্চিম নাওডুবার জনগণকে আইনি সহায়তা করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com