• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী যা বললেন

প্রকাশ: শনিবার, ২৫ জুন, ২০২২ ৫:৩৫
আপডেট: শনিবার, ২৫ জুন, ২০২২ ৫:৩৫

9320210

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী যা বললেন

স্টাফ করেসপন্ডেন্ট

সব চ্যালেঞ্জ মোকাবিলা করে খরস্রোতা নদী পদ্মার বুক চিরে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এ সেতু তৈরিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি।

বেশ কয়েকটি বিশ্বরেকর্ডের বুকে নাম উঠেছে পদ্মা সেতুর।

আর এসবই হয়েছে নিজস্ব অর্থায়নে। বিশ্ববাসীর কাছে বিস্ময় যে বিষয়টি।

প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিনটিকে ‘গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন’ অভিহিত করেছেন।

সেতু উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি এ সাফল্যের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা।

সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মাওয়া প্রান্তে হাজির হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

স্বচক্ষে পদ্মা সেতু দেখে আর সবার মতো উচ্ছ্বসিত জাফরুল্লাহ চৌধুরী।

পদ্মা সেতু উদ্বোধনের আগে এ নিয়ে নিজের অভিব্যক্তি জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি।

সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দঘন অনুভূতি এটা। একাত্তরেও মুক্তিযুদ্ধ করতে পেরেছি। আজকে পদ্মা সেতু নিজের চোখে দেখতে পেরেছি। এটি আমার জীবনের বড় একটি আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। আমি জাতির উল্লেখযোগ্য ঘটনারগুলোর মধ্যে একটাতে অনুপস্থিত ছিলাম, সেটা ৭ মার্চের ভাষণ। এ ছাড়া জাতির সব গুরুত্বপূর্ণ ঘটনায় আমি ছিলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে জাতির এই সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি প্রধানমন্ত্রীকে আরও মহানুভব হতে অনুরোধ করছি। প্রান্তিক জনগোষ্ঠীর দিকে নজর দিতে হবে। উনি অনেক ভালো কাজ করেছেন। এখন উনার সুস্বাস্থ্য কামনা করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের জীবনে হিউমারটা বেশি ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী হিউমার করে বলেছেন চুবাব বা উঠাব, এটিকে এত বেশি সিরিয়াসলি না নিলেই হতো। উনাকে (খালেদা জিয়া) নিমন্ত্রণ দেওয়া উচিত ছিল, জামিনটা দেওয়া উচিত ছিল, তাদের আসা উচিত ছিল। আমি সৎ পরামর্শই দিই সরকারকে। আমার পরামর্শগুলোর অর্ধেকটা নেন প্রধানমন্ত্রী।’

এ সময় ড. জাফরুল্লাহ দাবি জানান, ‘পদ্মা সেতু আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। ব্যবসাবাণিজ্য বিস্তার লাভ করবে আরও। এখানে ধনীদের লাভ বেশি হবে, গরিবদের কম। সে জন্য আমি পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করে দিতে অনুরোধ করছি। আর যত বিদেশি গাড়ি এলে ডাবল টোল দিতে হবে, যে দেশই হোক না কেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com