• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পহেলা বৈশাখের অনুষ্ঠানে আকাশ পথেও নিরাপত্তা: র‌্যাব

প্রকাশ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ৮:৪৮
আপডেট: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ৮:৪৮

96587 3

পহেলা বৈশাখের অনুষ্ঠানে আকাশ পথেও নিরাপত্তা: র‌্যাব

স্টাফ করেসেপন্ডেন্ট
এবারের পয়লা বৈশাখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ পথেও নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীর রমনা বটমূলে পয়লা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো। আকাশ পথে হেলিকপ্টারে করে সম্ভাব্য সব স্থানে টহল ও নজরদারি রাখা হবে।

তিনি বলেন, যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদা প্রস্তুত। মোটরসাইকেল টহলের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক র‌্যাবের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াডসহ থাকবে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। তাৎক্ষণিক যেকোনো প্রয়োজনে তাদের নামানো হবে। এছাড়া র‍্যাবের সাইবার মনিটরিং টিম সাইবার স্টেসে সার্বক্ষণিক নজরদারি রাখবে।

এছাড়া র‍্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন থাকবে। কন্ট্রোল রুমের মাধ্যমে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো। র‍্যাবের ইউনিফর্ম ও সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com