• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৪:৫২
আপডেট: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৪:৫২

IMG 2806

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী তালিকায় জায়গা না পেলেও চিকিৎসক ও উদীয়মান রাজনীতিবিদ ডা. মাহমুদা মিতুর পাশে দাঁড়িয়েছেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মাহমুদা মিতুর রাজনৈতিক ভূমিকা ও সাহসিকতার প্রশংসা করেন।

নাহিদ ইসলাম লিখেন, মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এ প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের জন্য নয়; এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই। যে রাজনীতি জনগণের জন্য, সেই রাজনীতিকে জনগণ আপন করে নেয়। মিতু আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন। রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য তিনি সচেতনভাবেই মাঠে নেমেছেন।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, রাজনীতির পথ সহজ নয়, কিন্তু সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে। জাতীয় নাগরিক পার্টি মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত। নিশ্চয়ই তিনি সফল হবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com