• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফুলগাজীতে বিএনপি’র ওপর হামলায় ৩০ জন আহত, ১৪৪ ধারা জারি

প্রকাশ: শনিবার, ২ জুলাই, ২০২২ ৬:০৫
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২ ৬:০৫

96325800

ফুলগাজীতে বিএনপি’র ওপর হামলায় ৩০ জন আহত, ১৪৪ ধারা জারি

স্টাফ করেসপন্ডেন্ট

ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ৩০ জন বিএনপি’র নেতা-কর্মী আহত হয়েছেন। বর্তমানে এলাকাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে মুন্সিরহাটে উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা চলাকালে এই হামলা চালানো হয়।

ফেনী বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, শনিবার ফুলগাজী উপজেলার দৌলতপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে। এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মুন্সিরহাটে ফুলগাজী উপজেলা বিএনপির একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়।

তিনি বলেন, হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, নরুল হুদা শাহিন, যুগ্ম আহ্বায়ক ফুলগাজী উপজেলা যুবদল আকবর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতন মুত্তরসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের উপজেলা হাসপাতালে পাঠালে সেখানে পুনরায় হামলা চালানো হয়।

এই বিষয়ে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর মজুমদার বলেন, বিএনপি নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানীর ওপর হামলা চালিয়ে পাঁচ জনকে আহত করেছে। এরই পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত ১১টার দিকে ফুলগাজীতে ১৪৪ ধারা জারি করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সেখানে কাউকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com