৭৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে একটি দলের জয় ৫৭টি। আজ নারী এশিয়া কাপে সেই দলটি যাদের বিপক্ষে খেলবে, সেই দলটিরও এই সংস্করণে জয় ৫৭টি। তবে দ্বিতীয় দলটি ম্যাচ খেলেছে ১৫১টি।
পরিসংখ্যানে চোখ বুলিয়ে যদি আপনি প্রথম দলটিকে ফেবারিট ভাবেন, তবে ভুল করবেন। কারণ, প্রথম দলটির নাম ইন্দোনেশিয়া। দুবাইয়ে আজ তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে। অন্যদিকে এই ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার। গত জুনে মালয়েশিয়ায় এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়েই প্রথমবার এশিয়া কাপে সুযোগ পেয়েছে দলটি। আর আজই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের নারী দলের মুখোমুখি হচ্ছে ইন্দোনেশিয়ানরা।
আন্তর্জাতিক ক্রিকেটে ইন্দোনেশিয়ার নারীদের পথচলা শুরু সাত বছর আগে। ২০১৯ সালের জানুয়ারিতে থাইল্যান্ড টি-টুয়েন্টি স্ম্যাশে অভিষেক দলটির। হংকং, মিয়ানমার ও ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি অবশ্য শেষ তিন ম্যাচে হেরে যায় থাইল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের কাছে।
২০১৮ সালের ১০ জুন ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস
২০১৮ সালের ১০ জুন ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের উল্লাসফাইল ছবি
এরপর শুধু কাছাকাছি মানের দলের বিপক্ষেই খেলা দলটি আইসিসি নারী টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ২২-এ উঠে এসেছে। র্যাঙ্কিংয়ে দল আছে ৭৯টি। যেখানে বাংলাদেশ আছে ১০ নম্বরে।
আ/আ












