• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু

প্রকাশ: রবিবার, ১২ জুন, ২০২২ ৬:২৪
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২ ৬:২৪

287082115 596537805170997 2827096900003537192 n

বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট

অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

287441471 596538025170975 56692249630392223 n

রবিবার (১২ জুন) সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে লোক সংখ্যা বাড়তে থাকলে প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।

287557168 596538201837624 4222744022960445536 n

ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসবেক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ উপস্থিত রয়েছেন।

287558839 596538331837611 7102447372162774439 n


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com