• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী

প্রকাশ: সোমবার, ২০ জুন, ২০২২ ১:৪০
আপডেট: সোমবার, ২০ জুন, ২০২২ ১:৪০

BF2CAE6C E99E 476E 8479 BD285648745C

বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী

রেস বিজ্ঞপ্তি

সদর দক্ষিনের সিলাম ইউনিয়নে ও গোয়াইনঘাটের বাঘের সড়কের বিভিন্ন আশ্রয় শিবিরে ত্রাণ বিতরণ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা মনে করি এক মাসের মধ্যে সিলেটে দ্বিতীয় দফা বন্যা অনেকটা মানব সৃষ্ট। গণমাধ্যমে এসেছে অতি বৃষ্টির কারণে সুরমা বেসিনের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে অপরিকল্পিত ভাবে ইটনা-মিটামঈন-অষ্ট্রগ্রাম এ হাওরে ৭৭ কি:মি: লম্বা সড়ক নির্মাণের কারনে। ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক নির্মানের ফলে এক দিকে জনগনের টেক্সের টাকার অবচয় অন্য দিকে জনগনের দু:খ দুর্দশা। আমরা অবিলম্বে এর প্রতিকার চাই।”

তিনি বলেন, “এখন পর্যন্ত বন্যার্ত মানুষকে সরকার উদ্ধারে ব্যর্থ তেমনি ভাবে ত্রাণ সহায়তা দিতে ব্যর্থ। দেশের জনগন এই ব্যর্থ নিশি রাতের সরকারের বিদায় দেখতে চায়। আমরা মনে করি তারা যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি জনগনের মঙ্গল হবে। তারা যদি স্বেচ্ছায় বিদায় না হয় তাহলে বন্যা পরবর্তীতে জনগনকে সাথে নিয়ে অন্দোলনের মাধ্যম
তাদের বিদায় করবো।”

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সদর দক্ষিন বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা শাহ আলম স্বপন, মুহিবুল হক, শাকিল আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর প্রমুখ।

বিভিন্ন শিবিরে প্রায় চার হাজার ব্যক্তিকে রান্না করা খাবার বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com